দেশে ফেরার পর সাইফউদ্দিন ও মোসাদ্দেক। ছবি: শোয়েব মিথুন
বিশ্বকাপ ক্রিকেটে এবারের আসরে বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটারের সংখ্যা ছিল বেশি। মূলত মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ এই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারে ওপর দাঁড়িয়ে ছিল দল। তাদের পাশাপাশি তরুণদের ওপরও তাকিয়ে ছিল পুরো দেশ।তবে প্রত্যাশা অনুযায়ী দলকে পুরোপুরি সহায়তা করতে পেরেছে কিনা তা নিয়ে হয়তো অনেকের মনেই প্রশ্ন থেকে যায়। কিন্তু টাইগার অধিনায়ক মাশরাফি মনে করেন তরুণ ক্রিকেটাররা তাদের সেরাটুকু দিয়েই চেষ্টা করেছে।
রোববার (০৭ জুলাই) বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে মাশরাফি বলেন, ‘প্রথমতো তরুণ প্লেয়ারদের সবসময় একনাগারে দোষারোপ করা হয়। আমি মনে করি আজকের যারা তরুণ, আমরা যারা সিনিয়াররা তরুণ ছিলাম একটা সময় আমরা কিন্তু এতোটা ধারাবাহিক ছিলাম না। আজকের যারা তরুণ এতোবেশি ধারাবাহিকভাবে খেলছে এবং এতো বেশি চাপ নিয়ে ক্রিকেট খেলছে, আমরা যখন তরুণ ছিলাম এতোটা চাপ নিয়ে খেলিনি। তাই তরুণদের একতরফা দোষ দিয়ে লাভ নাই। তারাও অনেক চেষ্টা করেছে।’
তাদের ভবিষ্যত নিয়ে মাশরাফি বলেন, ‘এই মঞ্চ অনেক বড় এবং এতো সহজ না। আমি আশা করি এদের অভিজ্ঞতার সাথে সাথে আজকে যেমন সাকিব, মুশফিক, তামিম কিংবা রিয়াদ এরা যেমনটা হয়েছে, এরাও ওই লেভেলে পৌঁছাবে।’
আপাতত ক্রিকেট ছেড়ে কয়েকদিন মাঠের বাহিরে থাকবেন ক্রিকেটারা। এরপর আবারও শুরু হবে মাঠে নিজেদের ছাড়িয়ে যাওয়ার লড়াই।
ছেলের ওপর আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টি ষড়যন্ত্র হিসেবে দেখছেন সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা। তিনি বলেছেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি এ মন্তব্য করেছেন উল্লেখ গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সাকিবের বাবা বলেন,আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে এমন কোনো অপরাধ করেনি যে তাকে নিষিদ্ধ করতে হবে। ভুল তো মানুষের হতেই পারে। সাকিব বাংলাদেশের গর্ব, তথা মাগুরার গর্ব। এর আগে জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এর মধ্যে এক বছরে নিষেধাজ্ঞা স্থগিত রাখা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার বুয়েট শাখা ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ এই ১০ জনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয়, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন এই ১০ আসামি। তাঁরা ঠান্ডা মাথায় খুন করেছেন। এই ১০ আসামি যে আবরার ফাহাদ হত্যা মামলায় জড়িত, তা ভিডিও ফুটেজে দেখা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে আরও বলেন, তাঁরা ছাত্র নামের কলঙ্ক। আবরার ফাহাদকে হত্যা করার পর বীরদর্পে ঘুরেছেন। ডাক্তারও ডাকেননি। তাঁরা সবাই খুনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান আদালতে বলেন, একজন সহপাঠী আরেকজন সহপাঠীকে এমন নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে পারেন? আবরার ফাহাদের কী দোষ ছিল? তাঁরা খুনি। এই খুনের রহস্য উদ্ঘাটনের জন্য প্রত্যেক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অন্যদিকে, এই মামলায় গ্রেপ্তার...
ইতিহাস গড়া হলো না মৌসুমির। নন্দিত এই চিত্রনায়িকাকে হারিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদ জিতে নিয়েছেন জায়েদ খান। শনিবার রাত ২ টায় ঘোষিত ফলাফলে শিল্পী সমিতির নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় মিশা-জায়েদের ২১ সদস্যের পূর্ণ প্যানেল। নির্বাচিতরা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হয় ভোট গণনা। ভোটারদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার রাত ২ টায় ফলাফল ঘোষণা করা হয়। ১০২ ভোটের বিশাল ব্যবধানে মৌসুমিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে জয়ী হয়েছেন ৩১১ ভোট পাওয়া মনোয়ার হোসেন ডিপজল ও ২৯৩ ভোট পাওয়া রুবেল। ইলিয়াস কোবরাকে ২১৬ ভোটে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২৮৪ ভোট পাওয়া জায়েদ খান। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী আরমান পেয়েছেন ২৮১ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক ইমন ২৪৭ আর ২৩০ ভোট পেয়ে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাকির হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পা...
Comments
Post a Comment