এক নজরে রশিদ খানের যত রেকর্ড


ছোট দেশের বড় তারকা রশিদ খান। ২০ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে রশিদ খানের বোলিং নৈপূণ্যে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ২২৪ রানের দারুণ জয় জয় তুলে নিয়েছেন।
টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে দুই ইনিংস মিলে ৭৫ রান সংগ্রহ করেছে। আর বোল হাতে নিয়েছে ১১টি উইকেট। এতে রশিদ খান ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেন। এর আগে এই রেকর্ড করেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যালান বোর্ডার ও পাকিস্তানের ক্রিকেটার ইমরান খান। এই দুই জন ক্রিকেটার ব্যাট হাতে ফিফটির পাশাপাশি বল হাতে নিয়েছে ১০ উইকেটের বেশী।
এক নজরে রশিদ খানের যত রেকর্ড
* ওয়ানডে ক্রিকেটে দ্রুততম উইকেট শিকারি তিনি। মাত্র ৪৪টি ওয়ানডে ম্যাচ খেলেই ১০০ উইকেট শিকার করেন রশিদ খান।
* চার বলে চার উইকেট শিকারের রেকর্ডটিও নিজের দখলে রেখেছন রশিদ খান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে আইরিশদের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট শিকারের রেকর্ড গড়েন রশিদ খান। তার দেখাদেখি দ্বিতীয় বোলার হিসেবে এই কৃর্তী গড়েছেন লাসিথ মালিঙ্গা।
* টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ কিংবা টি-টোয়েন্টি ম্যাচে এক ইনিংসে ৫ উইকেট কিংবা তার বেশি উইকেট শিকারের রেকর্ডটি আফগান এই লেগ স্পিনারের দখলে।
* বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত একমাত্র টেস্টে দুই ইনিংস মিলে ১১ উইকেট শিকার করেছেন রশিদ খান। এছাড়া এক টেস্টে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি অফ স্পিনার জিম লাকার।

Comments

Popular posts from this blog

আবারো শিল্পী সমিতির নেতৃত্বে মিশা-জায়েদ

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা

ঢাকায় প্রতিদিন পরিবহনে দেড় কোটি টাকার চাঁদাবাজি