দুঃসংবাদ যেনো পিছুই ছাড়ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার। মাত্রই দুইদিন আগে অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেলো শন মার্শের। একই দিন আঘাত পান গ্লেন ম্যাক্সওয়েলও। এবারও একই দিনে ইনজুরিতে পড়লেন অস্ট্রেলিয়ার আরও দুই ক্রিকেটার।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান উসমান খাজা পড়েন ইনজুরিতে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে তার বিশ্বকাপ শেষ হওয়া নিয়েই সম্ভাবনা দেখা দিয়েছে। একই দিনে ফিল্ডিংয়ের সময় ডানপাশের হাড়ে ব্যথা পান মারকাস স্টোয়েনিস।
শনিবার (০৬ জুলাই) প্রোটিয়াদের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ১৮ রান করা খাজা। ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচে শঙ্কা দেখা দিয়েছে খাজাকে নিয়ে।
তার অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘উসমানের অবস্থা ভালো মনে হচ্ছে না। কাল (রোববার) তার স্ক্যান করানো হবে এবং এরপর বোঝা যাবে আমাদের পরিবর্তী খেলোয়াড় দুরকার কিনা। আমার মনে হয় তেমনই কিছু দরকার হবে। তবে স্ক্যানের আগে কিছু বলা যাচ্ছে না।’
একই দিনে হাড়ে আঘাত পান স্টোয়েনিস। তবে তাকে নিয়ে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন অধিনায়ক। তবে রোববার তারও স্ক্যান করানো হবে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য।
ফিঞ্চ বলেন, ‘মারকাস একটু সমস্যায় আছ। আমরা তার স্ক্যানের জন্য অপেক্ষা করছি।’
ছেলের ওপর আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টি ষড়যন্ত্র হিসেবে দেখছেন সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা। তিনি বলেছেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি এ মন্তব্য করেছেন উল্লেখ গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সাকিবের বাবা বলেন,আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে এমন কোনো অপরাধ করেনি যে তাকে নিষিদ্ধ করতে হবে। ভুল তো মানুষের হতেই পারে। সাকিব বাংলাদেশের গর্ব, তথা মাগুরার গর্ব। এর আগে জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এর মধ্যে এক বছরে নিষেধাজ্ঞা স্থগিত রাখা
ইতিহাস গড়া হলো না মৌসুমির। নন্দিত এই চিত্রনায়িকাকে হারিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদ জিতে নিয়েছেন জায়েদ খান। শনিবার রাত ২ টায় ঘোষিত ফলাফলে শিল্পী সমিতির নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় মিশা-জায়েদের ২১ সদস্যের পূর্ণ প্যানেল। নির্বাচিতরা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হয় ভোট গণনা। ভোটারদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার রাত ২ টায় ফলাফল ঘোষণা করা হয়। ১০২ ভোটের বিশাল ব্যবধানে মৌসুমিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে জয়ী হয়েছেন ৩১১ ভোট পাওয়া মনোয়ার হোসেন ডিপজল ও ২৯৩ ভোট পাওয়া রুবেল। ইলিয়াস কোবরাকে ২১৬ ভোটে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২৮৪ ভোট পাওয়া জায়েদ খান। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী আরমান পেয়েছেন ২৮১ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক ইমন ২৪৭ আর ২৩০ ভোট পেয়ে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাকির হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পা...
মাশরাফি-ছবি: শোয়েব মিথুন বিশ্বকাপ মিশন শেষে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষে দলের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার দলপতি। সেখানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাকে। কিন্তু সন্ধ্যায় অনুশীলনে নেমেই দলের জন্য দুঃসংবাদ বয়ে আনলেন। অর্থাৎ ফের চোটে পড়েছেন টাইগার দলপতি। তার শ্রীলঙ্কা সফর এখন পুরোপুরি অনিশ্চিত। মাশরাফি এমনিতেই চোটপ্রবণ। সদ্য সমাপ্ত বিশ্বকাপটাও খেলেছেন চোট নিয়েই। কিন্তু শুক্রবার (১৯ জুলাই) সংবাদ সম্মেলনে চোট থেকে সেরে উঠার কথাই জানিয়েছিলেন। কিন্তু বোলিং অনুশীলন করতে গিয়ে আবার সেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতেই পড়লেন। মাশরাফির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সেন্ট্রাল নেটে বোলিং করতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে মাশরাফি। অবস্থা বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’ আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফরের মূল পর্ব। সেদিন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। কিন্তু মাশরাফির চোটের যে অবস্থা তাতে এই সফরে তাকে না পাওয়ার সম্ভাব...
Comments
Post a Comment