উইম্বলডন সিঙ্গেলে কোয়ার্টার ফাইনালে ওঠেছেন মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস। সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন শেষ আটে ওঠার পথে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে।
১১ নাম্বার বাছাই সেরেনা ৬-২ ও ৬-২ সেটে হারান ৩১ নাম্বার বাছাই নাভারাকে। ৩৭ বছর বয়সী মার্কিন ললনা কোয়ার্টার নিশ্চিত করলেও ঘরে ফিরে যেতে হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টিকে।
নারী এককের নাম্বার ওয়ান ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বার্টি শেষ আটে ওঠার লড়াইয়ে ৩-৬, ৬-২ ও ৬-৩ সেটে হেরেছে আমেরিকার অ্যালিসন রিস্কের বিপক্ষে।
ছেলের ওপর আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টি ষড়যন্ত্র হিসেবে দেখছেন সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা। তিনি বলেছেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি এ মন্তব্য করেছেন উল্লেখ গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সাকিবের বাবা বলেন,আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে এমন কোনো অপরাধ করেনি যে তাকে নিষিদ্ধ করতে হবে। ভুল তো মানুষের হতেই পারে। সাকিব বাংলাদেশের গর্ব, তথা মাগুরার গর্ব। এর আগে জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এর মধ্যে এক বছরে নিষেধাজ্ঞা স্থগিত রাখা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার বুয়েট শাখা ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ এই ১০ জনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয়, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন এই ১০ আসামি। তাঁরা ঠান্ডা মাথায় খুন করেছেন। এই ১০ আসামি যে আবরার ফাহাদ হত্যা মামলায় জড়িত, তা ভিডিও ফুটেজে দেখা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে আরও বলেন, তাঁরা ছাত্র নামের কলঙ্ক। আবরার ফাহাদকে হত্যা করার পর বীরদর্পে ঘুরেছেন। ডাক্তারও ডাকেননি। তাঁরা সবাই খুনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান আদালতে বলেন, একজন সহপাঠী আরেকজন সহপাঠীকে এমন নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে পারেন? আবরার ফাহাদের কী দোষ ছিল? তাঁরা খুনি। এই খুনের রহস্য উদ্ঘাটনের জন্য প্রত্যেক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অন্যদিকে, এই মামলায় গ্রেপ্তার...
ইতিহাস গড়া হলো না মৌসুমির। নন্দিত এই চিত্রনায়িকাকে হারিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদ জিতে নিয়েছেন জায়েদ খান। শনিবার রাত ২ টায় ঘোষিত ফলাফলে শিল্পী সমিতির নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় মিশা-জায়েদের ২১ সদস্যের পূর্ণ প্যানেল। নির্বাচিতরা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হয় ভোট গণনা। ভোটারদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার রাত ২ টায় ফলাফল ঘোষণা করা হয়। ১০২ ভোটের বিশাল ব্যবধানে মৌসুমিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে জয়ী হয়েছেন ৩১১ ভোট পাওয়া মনোয়ার হোসেন ডিপজল ও ২৯৩ ভোট পাওয়া রুবেল। ইলিয়াস কোবরাকে ২১৬ ভোটে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২৮৪ ভোট পাওয়া জায়েদ খান। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী আরমান পেয়েছেন ২৮১ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক ইমন ২৪৭ আর ২৩০ ভোট পেয়ে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাকির হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পা...
Comments
Post a Comment