Posts

দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল

Image
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আসরে জয়ে ফেরার মিশনে এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ যাত্রায় প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ। পিএসজির বিপক্ষে ম্যাচের দু:সহ স্মৃতি ভুলতে চায় জিদান শীষ্যরা। বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে। একই সময়ে আরেক ম্যাচে লড়বে আটালান্টা ও শাখতার দোনেৎস্ক। গেল ১৯ সেপ্টেম্বর। পার্ক দে প্রিন্সেসে লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে এনেছিল প্যারিস সেন্ট জার্মেই। ডি মারিয়ার জোড়া গোলে মাথা তুলে দাঁড়াতেই পারেননি জিদান শীষ্যরা। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। এ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে শূন্য পয়েন্ট রিয়ালের। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটির পাশে বড্ড বেমানান। গেল মৌসুমে ইউরোপ সেরার আসরটা দু;সহ এক অধ্যায় রিয়ালের জন্য। টানা তিনবারের চ্যাম্পিয়নদের যাত্রাটা নক আউট পর্বেই রুখে দিয়েছিলো আয়াক্স। এ মৌসুমে ঘর গুছিয়ে ছন্দে ফিরতে মরিয়া জিদান শীষ্যরা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। প্রথম ম্যাচে তারাও গ্যালাতাসারের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ১ পয়েন্ট নিয়ে বেলজিয়ামের ক্লাবটিও হন্ন হয়ে আছে জয়ের খোজে। ...

১০ বছর পর ঘরের মাঠে জয় পাকিস্তানের

Image
দশ বছর পর নিজেদের মাটিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়েছে পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে নিয়মিত একাদশের অনেক লঙ্কান ক্রিকেটারই ছিলেন না পাকিস্তান সফরে। তাই খর্বশক্তির শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান জিতেছে অনায়াসেই। আগে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তান ৩০৫ রানের লড়াকু পুঁজি পায়। জবাবে চরম ব্যাটিং বিপর্যয় সামলে লঙ্কানরা থামে ২৩৮ রানে।  ১০৫ বলে ৮ চার আর চারটি ছক্কায় ১১৫ রান করে লাহিরু কুমারার বলে আউট হন বাবর আজম। হারিস সোহেলের ৪০ ও শেষদিকে ইফতিখার আহমেদের ঝড়ো ৩২ রানের ইনিংসে ৩০০ পেরিয়ে যায় পাকিস্তানিদের পুঁজি। জবাবে ব্যাট করতে নামলে ২৮ রানে পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুকতে থাকে শ্রীলঙ্কা। শিহান জয়াসুরিয়া ও দাসুন শানাকার দারুণ জুটিতে এক পর্যায়ে অবিশ্বাস্য জয়ের ক্ষীণ আশা জেগে ওঠে। তবে হঠাৎ খেই হারিয়ে ফেলেন তারা। ১৭৭ রানের জুটি ভাঙে জয়াসুরিয়ার আউটে। ৯৬ রানে থাকা জয়াসুরিয়া শেনওয়ারির বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। সঙ্গী বিচ্ছেদের পরের ওভারেই বিদায় নেন দাসুনও। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল...

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হারল সাকিবের বার্বাডোস

Image
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরেছে সাকিবের দল বার্বাডোস ট্রাইডেন্টস। সেন্ট কিটসের বিপক্ষে হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে বার্বাডোস। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স সাকিবের। ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। অন্যদিকে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন টাইগার অলরাউন্ডার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান তার। সাকিবের অনবদ্য পারফরম্যান্সের পরও জয় পায়নি বার্বাডোস। ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল বার্বাডোসের। দলীয় ৮৫ রানে সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ৯৯ রানে ৭ উইকেট পড়ে যায়। শেষদিকে রেইফারের ঝোড়ো ইনিংসে জয়ের আশা দেখছিল সাকিবের দল। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। কিন্তু ড্র্যাকসের বলে গার্নি বোল্ড হলে ১ রানে হারে বার্বাডোস। সেন্ট কিটসের পক্ষে ৩ উইকেট নেন কটরেল ও ব্রাথওয়েট।

ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Image
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। জীবনের জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। ভারী বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পানি জমে থাকলেও, নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছে। ৪-৪-২ ফরমেশনে ছক সাজিয়েছেন কোচ জেমি ডে। শুরু থেকেই ভুটানের রক্ষণ ব্যস্ত রাখেন জীবন-সাদ উদ্দিন। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছেন বিপলু আহমেদ। তবে অপেক্ষা বাড়তে দেননি জীবন, ম্যাচের ১০ মিনিটে হেড থেকে গোল কোরে এগিয়ে নেন দলকে। ৩৮ মিনিটে আবারো জীবনের গোলে ২-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত: প্রধানমন্ত্রী

Image
দুর্নীতি, অনিয়ম আর উচ্ছৃঙ্খলতায় জড়িতরা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত। নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিলাসবহুল জীবনযাপনকারীদের আয়ের উৎস খুঁজে দেখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ম্যারিয়ট মারকুইজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের আরও উন্নয়নের জন্য প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক ছাড় পাবে না। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনা বলেন, অসৎভাবে উপার্জিত টাকা সমাজকে বিকলাঙ্গ করে দেয় এবং যারা সৎভাবে জীবন যাপন করতে চায় অসৎ মানুষের দৌরাত্মের কারণে তাদের জীবনযাত্রাও কঠিন হয়ে পড়ে। গত ১০ বছরে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত। তিনি বলেন, ফাঁকফোকর কোথায় এবং কারা উন্নয়ন প্রক...

আড়াই বছর পর এমন রূপে মাহমুদউল্লাহ

Image
প্রয়োজনের সময়ই জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পেলেন ফিফটি। তার ৬২ রানে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই ইনিংস দিয়ে আড়াই বছরেরও বেশি সময় পর জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টি ফিফটির খরা কাটালেন মাহমুদউল্লাহ। সবশেষ ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন মিডলঅর্ডারের অন্যতম এ ভরসা। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। প্র থম ওভারে দেখেশুনে খেলার পর দ্বিতীয় ওভারেই হাত খোলা শুরু লিটনের। কাইল জার্ভিসের করা সেই ওভারে আসে দুই চার। আইন্সলে এনডল্ভুর করা তৃতীয় ওভারে ঝড় তোলেন লিটন। দুই ছক্কা ও এক চারে সেই ওভারে আসে ২১ রান। লিটনের দেখাদেখি হাত খুলতে চেয়েছিলেন অভিষিক্ত ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে তার ইনিংস লম্বা হয়নি। ৯ বলে এক চারে ১১ করার পর পঞ্চম ওভারে জার্ভিসকে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন লিটনও। ক্রিস্টোফার এম্পোফুর বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে মাদজিবার দারুণ এক ক্যাচে কাঁটা পড়েন ডানহাতি ব্যাটসম্যান। ফেরার আগে দুই ছক...

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Image
চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি হ্যামিল্টন মাসাকাদজার দল। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা গুঁটিয়ে যায় দেড়শর আগেই। এদিন অভিষিক্ত লেগস্পিনার আমিনুল ইসলাম ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়ে ঝলক দেখিয়েছেন। আর মোস্তাফিজুর রহমান দুই উইকেট নেয়ার পথে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে বাংলাদেশের জার্সিতে টি-টুয়েন্টি ফরম্যাটে উইকেটের ফিফটি ছুঁয়েছেন।বাংলাদেশের জয়ে দুই ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে দু’দলের ট্রফির লড়াই। তার আগে চট্টগ্রামে ২১ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ দেখায় ফাইনালের রিহার্সেল দেবে বাংলাদেশ ও আফগানিস্তান। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া জিম্বাবুয়ে শুক্রবার চট্টগ্রামেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-১৭৫/৭, জিম্বাবুয়ে-১৩৬/১০ আফগানিস্তানের কাছে গত ম্যাচে শোচনীয় হারে ত্রিদেশীয় সিরিজে ফাই...